রংপুর বিভাগ

লালমনিরহাটে ল্যাপটপ কিনতে ৬ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক

সরকারি শিশু পরিবার (বালিকা)-এর ছয় শিক্ষার্থীকে ল্যাপটপ কেনার জন্য আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান।

সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সাবিনা খাতুন, জেসমিন খাতুন, জেমি আক্তার, কুলছুম খাতুন, রেজানা আক্তার ও খাদিজা আক্তার।

জানা গেছে, সরকারি শিশু পরিবার (বালিকা)-এর এসব শিক্ষার্থী এককালীন শিক্ষাবৃত্তি পেয়ে আসছেন। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার আগ্রহ প্রকাশ করেন তারা। তবে ল্যাপটপ কেনার জন্য তাদের প্রাপ্ত শিক্ষাবৃত্তির অর্থ পর্যাপ্ত না হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে অতিরিক্ত ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।

সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। তিনি আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে দক্ষতা অর্জন, উচ্চশিক্ষায় মনোযোগী হওয়া এবং ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং শিখে স্বাবলম্বী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের ল্যাপটপ কেনার জন্য শিক্ষাবৃত্তির অর্থ পর্যাপ্ত না হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...