রাজশাহী

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনোয়ার হোসেন সরদার (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের সোনারপাড়া গ্রামে এ অভিযান চালায় থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জিয়ানগর ইউনিয়নের সোনারপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির অভিযোগে আনোয়ার হোসেন সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন সরদার সোনারপাড়া গ্রামের মৃত রমজান সরদারের ছেলে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...