জাতীয়

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, বন্ধ ঘোষণা ২২ পোশাক কারখানা

শ্রমিক অসন্তোষ, ভাঙচুর ও বিশৃঙ্খলার আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন এলাকায় ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৬ নভেম্বর) থেকে এসব কারখানার সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে চলমান শ্রমিক অসন্তোষের কারণে পোশাক কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে অবস্থান পরিষ্কার করার পরও শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।

সূত্রগুলোর দাবি, বিক্ষুব্ধ বহিরাগত ব্যক্তিরা কয়েকটি কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালান। এতে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শ্রমিক ও কর্মকর্তারাও আহত হন।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ১৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলোর সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বন্ধ ঘোষিত ২২টি কারখানা হলো—আলিফ কম্পোজিট লিমিটেড, ফোর্টিস গার্মেন্টস লিমিটেড, ইউক্রেডিবল ফ্যাশন লিমিটেড, স্টারলিং ডিজাইন লিমিটেড, এরো স্পোর্টস ওয়্যার লিমিটেড, গ্লোবাস ফ্যাশন লিমিটেড, নিট প্লাস ফ্যাশন লিমিটেড, লিরিক ফ্যাশন লিমিটেড, রোমা ফ্যাশন লিমিটেড, জালো স্পোর্টস ওয়্যার লিমিটেড, জালো নীট কম্পোজিট লিমিটেড, ফ্যাশন ফ্লো লিমিটেড, ইকোটেক্স লিমিটেড, ইন্টারস্টপ অ্যাপারেলস, করণী নিট কম্পোজিট, ডিভাইন গ্রুপ লিমিটেড, লিডা ফ্যাশন লিমিটেড, লিজ ফ্যাশন লিমিটেড, এপেক্স কোল্ডিং লিমিটেড, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড এবং ইকো গ্রুপের ইকো নিটস লিমিটেড।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিক অসন্তোষের কারণে কারখানা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...