রংপুর বিভাগ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সংগঠনের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

গাইবান্ধা প্রতিনিধিঃ ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সংগঠনের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে গাইবান্ধা জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মো. মাহমুদুল হক মামুন, যুগ্ম আহবায়ক তারেকুজ্জামান তারেকসহ দলের নেতৃবৃন্দ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...