বিশ্ব

. শিশু নির্যাতন ঠেকাতে কঠোর আইন ও বিশেষ আদালত গঠনের ঘোষণা মরিয়ম নওয়াজের

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শিশু ও নারীর ওপর নির্যাতন এবং শোষণ বন্ধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ। একই সঙ্গে এ ধরনের অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালত গঠনের কথাও জানিয়েছেন তিনি।

বুধবার বিশ্ব শিশু যৌন শোষণ, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ ও নিরাময় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় মরিয়ম নওয়াজ এ ঘোষণা দেন।

ডনিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের অধিকার রক্ষা এবং নিরাপদ সমাজ গঠনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। শিশুদের যৌন শোষণ, নির্যাতন ও সব ধরনের সহিংসতা থেকে রক্ষা করাকে তিনি সমাজের সম্মিলিত দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

মরিয়ম নওয়াজ বলেন, শিশুদের বিরুদ্ধে অপরাধ শুধু আইন লঙ্ঘন নয়, বরং মানবিক মর্যাদারও লঙ্ঘন। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

শিশু সুরক্ষায় পাঞ্জাব সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে সেফ সিটি নজরদারি ক্যামেরা, জরুরি পিংক বাটন এবং শিশুদের নিরাপত্তায় ভার্চ্যুয়াল সেন্টার স্থাপন।

মরিয়ম নওয়াজের দাবি, প্রদেশজুড়ে নিখোঁজ ও অপহৃত এক লাখের বেশি শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিশুদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সূত্র: ডনিয়া নিউজ

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...