বিশ্ব

হরমুজ প্রণালিতে গ্যাসবাহী জাহাজে হামলা, নিখোঁজ ভারতীয় নাবিক

হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী এলপিজিবাহী জাহাজ ‘এমটি তারা গ্যাস’-এ হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরও দুই ভারতীয় নাবিক।

হিন্দুস্তান টাইমসের ১৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ নভেম্বর জাহাজটিতে পরপর দুটি হামলা হয়। প্রথম হামলায় জাহাজের গায়ে ছিদ্র তৈরি হয়। কয়েক ঘণ্টা পর দ্বিতীয় হামলায় জাহাজে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাহাজের ক্যাপ্টেন সবাইকে সাগরে ঝাঁপ দিয়ে জাহাজ ছাড়ার নির্দেশ দেন।

জাহাজটিতে ২৪ জন ভারতীয়সহ মোট ২৫ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জনকে উদ্ধার করে ওমানের খাসাব এলাকায় নেওয়া হয়েছে। নিখোঁজ ভারতীয় নাবিককে উদ্ধারে অনুসন্ধান চলছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়েছে। ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার তৎপরতা চালানোর কথাও জানিয়েছে নয়াদিল্লি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...