ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন সংগঠনটির সদস্যরা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নীলফামারী শহরের বড় বাজার ট্র্যাফিক মোড়ে এ কর্মসূচি পালন করে বিসিডিএসের নীলফামারী জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের স্বার্থ বিবেচনায় ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
বক্তারা দেশের সাধারণ ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। একই সঙ্গে এ দাবিতে সাধারণ কেমিস্টদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, এজাজ আহমেদ ও গোলাম মোস্তফাসহ অনেকে। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির নীলফামারী জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।