নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজিরুল ইসলামের কার্যালয়ে ঢুকে তাঁর ওপর হামলা ও হেনস্তার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১৮ নভেম্বর) শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মৌরি ট্রেডার্সের মালিক ও ঠিকাদার মিঠু শেখ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করে তাঁর ওপর অতর্কিত হামলা ও হেনস্তা করেন। একজন সরকারি কর্মকর্তার কার্যালয়ে ঢুকে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তাঁরা।
বক্তারা বলেন, কোনো অভিযোগ বা মতবিরোধ থাকলে তা আইনগতভাবে সমাধানের সুযোগ রয়েছে। কিন্তু কার্যালয়ে গিয়ে একজন সরকারি কর্মকর্তাকে অপদস্থ বা শারীরিকভাবে লাঞ্ছিত করার অধিকার কারও নেই।
তাঁরা ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ঠিকাদারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
সমাবেশ থেকে সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।