কুড়িগ্রামে সন্ত্রাস বিরোধী মামলায় নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান রনিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮নভেম্বর)বিকালে নাগেশ্বরী উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। রনি বামনডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে। সে জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, চেয়ারম্যান আসাদুজ্জামন রনি ২০২৫ সালের ১০ অক্টোবর দায়ের করা সন্ত্রাস বিরোধী একটি মামলার তালিকাভুক্ত আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৩টায় অভিযান পরিচালনা করে নাগেশ্বরী উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক প্রধান জানান, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার আসাদুজ্জামান রনিকে বিকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।