রংপুর বিভাগ

পঞ্চগড়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্দেহজনক বস্তু, ডাকা হয়েছে বোমা নিষ্ক্রিয়করণ দল

পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি চেয়ারের ওপর লাল রঙের টিফিন বক্সে রাখা সন্দেহজনক বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির চারপাশ ঘিরে নিরাপত্তা জোরদার করে।

পুলিশ জানিয়েছে, সন্দেহজনক বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা করার পর বস্তুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম কালের কণ্ঠকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বস্তুটি ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর ভেতরে কী রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের একটি চেয়ারের ওপর লাল টেপ দিয়ে মোড়ানো টিফিন বক্সটি দেখতে পান তাঁরা। বক্সটির সঙ্গে তারের মতো একটি বস্তু ঝুলতে দেখা যায়। এ কারণে সেটি নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...