দিনাজপুর

দিনাজপুরে জিপসাম ও ক্যান্ডেল মেকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

দিনাজ প্রতিনিধি।। দিনাজপুরে সৃজনশীল দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে জিপসাম আর্ট ও ক্যান্ডেল মেকিংবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টায় শহরের ইয়াম্মী চাইনিজ রেস্টুরেন্টে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরনবী। এ সময় তিনি বলেন, সৃজনশীল কাজের মাধ্যমে তরুণ-তরুণীরা নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারেন। এ ধরনের প্রশিক্ষণ নতুন কিছু শেখার পাশাপাশি ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের পথ তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আহসান হাবিব, আলোর সন্ধানে স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. হাসিব ইমন, মোসাদ্দেক বি ফার্মের নির্বাহী প্রধান মো. মোসাদ্দেক হোসেন এবং রাজশাহীর রঙ্গন রাধুনী রান্নাঘরের নির্বাহী প্রধান সালেহীন ইকবাল রঙ্গন।

তাঁরা বলেন, বর্তমান সময়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে বিভিন্ন কাজের দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ। জিপসাম আর্ট ও ক্যান্ডেল মেকিংয়ের মতো সৃজনশীল কাজ শেখার মাধ্যমে তরুণরা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি করতে পারবেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার ইন বাংলাদেশের ক্যান্ডেল ও জিপসাম আর্ট প্রশিক্ষক নাদিরা আহমেদ। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে জিপসাম আর্ট ও ক্যান্ডেল তৈরির বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেন। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেরাই বিভিন্ন পণ্য তৈরি ও বাজারজাত করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দিনাজপুর ইয়ুথ ফোরামের সভাপতি তামান্না তাবাসসুম মুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রশিক্ষণার্থীরা অংশ নেন। প্রশিক্ষণার্থীরা এ ধরনের আয়োজনকে নতুন দক্ষতা অর্জন ও সৃজনশীল কাজ শেখার একটি সুযোগ হিসেবে দেখছেন। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের প্রত্যাশা জানান।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...