রাজশাহী

নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দিরাপূর্ব রাত ১টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে রেজাউল করিম ওরফে লসিমন, একই উপজেলার চক গোয়ালী গ্রামের আমজাদ হোসেনের ছেলে রিমন হোসেন এবং বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার গ্রামের বাবু মিয়ার ছেলে সাগর।

পুলিশ জানায়, দেশীয় অস্ত্রে সজ্জিত আটজনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে পিকআপে করে নিয়ামতপুরের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও দলের অন্য পাঁচ সদস্য পালিয়ে যান।

অভিযানে ডাকাত দলের কাছ থেকে দেশীয় অস্ত্র, দড়ি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগে চুরি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...