জাতীয়

আগামী ১ এপ্রিল থেকে জাপানে পাঁচ বছরের মেয়াদে কর্মী নিয়োগ শুরু

বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত ইএসডিপি-এমওসি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় আগামী ২০২৭ সালের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সোমবার (১৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। এর আগে রোববার (১৭ অক্টোবর) প্রায় এক বছরের আলোচনার পর উভয় দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়। বাংলাদেশের পক্ষে মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে ন্যায় মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা এতে সই করেন।

চুক্তির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে। ফলে মোট মেয়াদ দাঁড়াবে দশ বছর। সংশ্লিষ্টরা বলছেন, এটি বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এই চুক্তির মাধ্যমে কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হবে। কর্মী প্রেরণ ও গ্রহণে উভয় পক্ষের সহযোগিতা জোরদার হবে। পাশাপাশি কর্মীরা উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ পাবেন।

তিনি আরও জানান, বাংলাদেশি কর্মীরা জাপানি স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। নারী-পুরুষ সমান সুযোগ পাবেন কর্মক্ষেত্রে। বিশেষ করে নারী কর্মীদের গর্ভধারণ বা সন্তান জন্মদানের কারণে চাকরিচ্যুত বা বৈষম্যমূলক আচরণের কোনো সুযোগ থাকবে না।

চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাংলাদেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নের পথ প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...