দিনাজপুর

দিনাজপুরের নবাবগঞ্জে সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামে নিজ বাড়িতে সাপের বাক্স থেকে সাপ বের করার সময় এ ঘটনা ঘটে।

নিহত লোগেন হাসদা ওই গ্রামের মৃত শংকর হাসদার ছেলে। এলাকায় তিনি ‘পাগল’ নামে পরিচিত ছিলেন। দীর্ঘ ৩০ বছর ধরে সাপ খেলা দেখানো ও ওঝার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সাপ খেলা দেখানোর উদ্দেশ্যে বাড়িতে রাখা বাক্স থেকে সাপ বের করছিলেন লোগেন হাসদা। এ সময় একটি মাছাওলি সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাপের কামড়ে আক্রান্ত হওয়ার পর লোগেন হাসদাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...