রংপুরের মিঠাপুকুরে সড়ক থেকে আমিনুল ইসলাম আকাশ (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ভাংনী মাঠের হাট এলাকার সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আকাশ উপজেলার মাটিয়াখোলা গ্রামের রহেদুল জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাংনী মাঠের হাট এলাকার সড়কে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা মরদেহটি আমিনুল ইসলাম আকাশের বলে শনাক্ত করেন।
মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।