রংপুর বিভাগ

পলাশবাড়ীতে কেন্দ্রীয় কালী মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন ও চেক বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক ডা. মইনুল হাসান সাদিক

গাইবান্ধা প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের কেন্দ্রীয় কালী মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ী বাজারের কেন্দ্রীয় কালী মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন কালে জেলা পরিষদ প্রশাসক পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়সহ পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মের মানুষের নিরাপদে ধর্ম পালন নিশ্চিত করা একটি দায়িত্বশীল সরকারের গুরুত্বপূর্ণ কর্তব্য। এ ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার কোনো বিকল্প নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাসের মধ্য দিয়েই একটি সুন্দর ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদু, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, জেলা বিএনপির নেতা মুকুল আহম্মেদ, উপজেলা পুজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক দীলিপ চন্দ্র সাহা, পৌর বিএনপির সহ-সভাপতি আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান নিক্সন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল ছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে পলাশবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসকসহ বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...