রাজশাহী

নাটোরে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, প্রতারক আটক

নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আতিকুর রহমান রুমনের অনুমোদনক্রমে তার পক্ষে মামলা করেছেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয় আবুল কালাম আজাদ। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে সিংড়া থানায় মামলাটি দায়েরের পর আবু হুরায়রা নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

গ্রেফতার আবু হুরায়রা বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া গ্রামে। তিনি সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা হুরায়রা হোয়াটসঅ্যাপ ও মোবাইল ফোনে বিভিন্ন রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগের কথা বলে প্রভাবশালী পরিচয় দিতেন। রাজনৈতিক পদে মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েও অর্থ দাবি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি বিকাশের মাধ্যমে এক হাজার ৭৮৫ টাকা নেয় হুরায়রা। এ ঘটনায় সংশ্লিষ্ট মোবাইল ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ কথোপকথন ও ডিজিটাল লেনদেনের তথ্য যাচাই করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।

পুলিশ জানান, আবু হুরায়রার বিরুদ্ধে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন থানায় চারটি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ২০২১ সালে পাবনা সদর থানায়, ২০২২ সালে ঢাকার ধানমন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং ২০২৩ সালে ঢাকার দুটি থানায় আরও দুটি মামলা করা হয়। এছাড়া ২০২৫ সালের ৬ ডিসেম্বর বগুড়ার গাবতলী থানার আমলি আদালতে তার বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়েরের তথ্যও নথিতে রয়েছে।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন। স্পর্শকাতর মামলাটি নাটোর জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্তের মাধ্যমে পরে জানা যাবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...