দিনাজপুর প্রতিনিধি।।দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ (২৪ মাস মেয়াদী) নির্বাচন ২৪ শে অক্টোবর ২০২৬ ইং শনিবার দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে ২টা৩০মিনিট দের ঘন্টা বিরতি দেওয়া হয়।
উক্ত নির্বাচনে সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন। নির্বাচনে তুহিন- সাদেকুল পরিষদের নিরঙ্কুশ বিজয় হয়েছে।
নির্বাচনে ১১টি পদে বিজয়ীরা হলেন সভাপতি মোঃ মোকাদ্দেছুর রহমান তুহিন প্রাপ্ত ভোট (৬৬), নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোশারফ হোসেন পেয়েছেন (০৭ ভোট), সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন আলী( প্রাপ্ত ভোট-৬৭), নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল ইকবাল চৌধুরী পেয়েছেন (০৬ ভোট),সহ সভাপতি মোঃ খাতির আলী(প্রাপ্ত ভোট-৭০), নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ খাদিমুল ইসলাম পেয়েছেন(০৩ ভোট),
সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম(প্রাপ্ত ভোট-৬৭), নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আনোয়ার হোসেন পেয়েছেন (০৬ ভোট),সহ সাধারণ সম্পাদক মোঃ মাহামুদুর রশিদ(প্রাপ্ত ভোট-৬৭), নিকটতম প্রতিদ্বন্দ্বী জহির উদ্দীন আহমেদ পেয়েছেন (০৬ ভোট), কোষাধ্যক্ষ মোঃ আমিনুল হক(প্রাপ্ত ভোট-৬৭), নিকটতম প্রতিদ্বন্দ্বী সলিল বসাক পেয়েছেন (০৬ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহজালাল(প্রাপ্ত ভোট-৬৭), নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ তাজিবুল ইসলাম পেয়েছেন (০৬ ভোট), দপ্তর সম্পাদক পদে মোঃ শাহানুর আলম পেয়েছেন (৬৮ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম পেয়েছেন (০৫ ভোট)। নির্বাহী সদস্য পদে তিনজন যথাক্রমে মোঃ ইয়াহিয়া সরকার(প্রাপ্ত ভোট-৭০), মোঃ সাব্বিরুজ্জামান(প্রাপ্ত ভোট-৬৯) ও শান্তনু কুমার বসাক(প্রাপ্ত ভোট-৬৯)
উক্ত নির্বাচনে ৯৫ জন সদস্যের মধ্যে ৭৩জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গ্রহণ ও গননা শেষে বিবরণী প্রদান করেন প্রিজাইডিং অফিসার মোঃ সজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ধান চাউল ব্যাবসায়ী গ্রুপ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও নির্বাচন কমিশনার এবং দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনজুর মোর্শেদ । কমিশনের সদস্য দিনাজপুর নির্বাচন অফিসার আতাউল হক, দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।