নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাদিপুর মধ্যপাড়ার ইমরান নাজির ওরফে জুয়েল (৩৩), সাদিপুর পশ্চিমপাড়ার সোহাগ মিয়া (৩০), পালিদেহা খাঁপাড়ার সোহেল মাহমুদ (৩৮), বালিতিতা ইসলামপুরের রাকিবুল ইসলাম ওরফে রকি (২৪), রামকৃষ্ণপুরের ফাহিম হোসেন (২৩) এবং বৈদ্যনাথপুরের রাজন (৩০)।
পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন জুয়া ও সাইবার অপরাধসংক্রান্ত আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অনলাইন জুয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।