রংপুর বিভাগ

রংপুরে হেরোইন বহন কালে দুই নারীসহ গ্রেফতার চারজন

রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। এর মধ্যে দুজন নারী।

গতকাল রাতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে এসআরবি-১৩-এর সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন মোছা. দুলালী বেগম (৩৬), মো. হারুনুর রশিদ (৩৫), মো.রিপন (১৯) এবং মোছা. ফেরদৌসী বেগম (৩৪)।

এসআরবি জানায়, একটি অভিযানিক দল ২৫ অক্টোবর সন্ধ্যায় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইসলামপুর টোলপ্লাজা এলাকায় হানিফ পরিবহণের একটি বাসে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইন জব্দ করে।

এ ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...