বিশ্ব

অন্ধ্র প্রদেশের উপকূলে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ৩ নভেম্বর আঘাত হানতে পারে

আগের ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে নতুন একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বাঞ্চলে সৃষ্ট নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী ৩ নভেম্বর অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

১ নভেম্বর প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়। পরে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি আরও শক্তিশালী হয়ে ২ নভেম্বর সন্ধ্যার দিকে অন্ধ্র প্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে। পরদিন নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে প্রবেশের আশঙ্কা রয়েছে।

ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার ক্ষেত্রে তা ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এ পরিস্থিতিতে ২ ও ৩ নভেম্বর অন্ধ্র প্রদেশ ও রায়ালসীমা অঞ্চলে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ২৪ ঘণ্টায় ১১৫ থেকে ২০০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে ‘মুরুসু’, যার তামিল অর্থ ঢোল।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...