দিনাজপুর সংবাদদাতাঃ দিনাজপুরের খানসামায় মারকাযুল হুফফাজ বাংলাদেশ আয়োজিত হিফজুল কোরআন ও কিরাত প্রতিযোগিতা এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সহজপুর ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহজপুর হাফেজিয়া ও এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের সৌজন্যে এবং ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সহজপুর হাফেজিয়া ও এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল। এ ছাড়া অনুষ্ঠানে দুইজন বিচারকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে তিনটি ক্যাটাগরিতে মোট ৬৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্য থেকে পরবর্তী রাউন্ডের জন্য ২৫ জনকে ইয়েস কার্ড প্রদান করা হয়। পাশাপাশি ১৫ জন প্রতিযোগীকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। এ ছাড়া কোরআনে হিফজ সম্পন্নকারী দুইজন ছাত্রকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয়।
ধর্মীয় শিক্ষার প্রসার, পবিত্র কোরআনের চর্চা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে কোরআন শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।