হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বিজিবির বিশেষ টহলদলের অভিযানে মালিকবিহীন ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ জব্দ করা হয়েছে। জব্দ করা সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫৯ হাজার ৬০০ টাকা।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটে স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীনস্থ হিলি আইসিপি বিওপির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্ত পিলার ২৮৫/৯-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি রেলস্টেশন ক্যাম্পের সামনে ৩ নম্বর পোস্ট এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ উদ্ধার করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।