জাতীয়

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী এক মাসের মধ্যেই শুরু হতে যাচ্ছে।

ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ ও ইউনিটভিত্তিক চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তিযুদ্ধ।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনলাইনে আবেদন গ্রহণ চলবে আগামী ১১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

রাজশাহী বিশ্ববিদ‌্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) মাধ্যমে। এরপর ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিকে আবেদনপ্রক্রিয়া চলবে ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এরপর ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। ভর্তির জন্য আগামী ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে। পরবর্তী সূচি অনুযায়ী ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ ফেব্রুয়ারি ‘বি১’ ইউনিট, ৪ ফেব্রুয়ারি ‘বি২’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বাকি ইউনিটগুলোর পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নেওয়ার ব্যবস্থা থাকছে। আবেদন প্রক্রিয়া ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর। এর মধ্যে ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি, যা শেষ হবে ৭ ফেব্রুয়ারি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারিত হলেও পূর্ণাঙ্গ সময়সূচি অ্যাকাডেমিক কাউন্সিলের পরবর্তী সভায় চূড়ান্ত করা হবে।

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী—১৯ মার্চ ‘বি’ ইউনিট, ২০ মার্চ ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ২৭ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...