দিনাজপুর

দিনাজপুরে ৩ দিনের ইজতেমা শুরু হচ্ছে শুক্রবার

দিনাজপুর সংবাদদাতাঃ দিনাজপুরে অষ্টমবারের মতো আয়োজন করা হচ্ছে জেলা ইজতেমা। শুক্রবার (৬ নভেম্বর) শুরু হয়ে ৮ নভেম্বর পর্যন্ত চলবে তিন দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশ। ইজতেমাকে ঘিরে শহরের গোর-এ-শহীদ ময়দানের (হেলিপ্যাড) প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। মুসল্লিদের জন্য প্যান্ডেল, টয়লেট, অজুখানা ও অতিথিদের থাকার কক্ষ তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আয়োজকেরা জানান, দিনাজপুরের ১৩টি উপজেলা ছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ইজতেমায় অংশ নেবেন।

জেলা তাবলিগের আমিরে ফয়সাল ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম জানান, বাংলাদেশের আমিরে ফয়সাল এবং ঢাকার কাকরাইলের দায়িত্বশীল ব্যক্তিরাসহ আরও কয়েকজন জিম্মাদার ইজতেমায় উপস্থিত থাকবেন।

জেলা তাবলিগের আরেক দায়িত্বশীল শেখ সাবির আলী জানান, সৌদি আরব, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সুদানের জামাত বর্তমানে দিনাজপুরে অবস্থান করছে। আরও কয়েকটি দেশের জামাত পথে রয়েছে। এসব জামাতের সদস্যরা ইজতেমায় আগত মুসল্লিদের উদ্দেশে আম বয়ান পেশ করতে পারেন।

তিনি বলেন, শুক্রবার আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হলেও বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে জামাত আসতে শুরু করবে। তাঁদের উপস্থিতিতে ইজতেমার মাঠ পূর্ণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

আয়োজকেরা জানান, স্বেচ্ছাশ্রম দিতে বুধবার বিকেল থেকেই মুসল্লিরা মাঠে আসতে শুরু করেছেন। তাঁদের অজু ও গোসলের পানির ব্যবস্থা করতে টিউবওয়েল, একটি সাবমারসিবল পাম্প ও মোটর স্থাপন করা হয়েছে। নিরাপদ স্যানিটেশনের জন্য তৈরি করা হয়েছে দুই শতাধিক টয়লেট। বিদেশি অতিথি ও তাবলিগ জামাতের প্রবীণ সাথিদের জন্য মাঠের দক্ষিণ পাশে বিশেষ কক্ষের ব্যবস্থা করা হয়েছে।

ইজতেমার কার্যক্রম পরিচালনায় মো. মেহেরুল ইসলাম ও হাবিপ্রবির কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম আমিরে ফয়সালের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দায়িত্বে থাকবেন ১০ জন শুরা সদস্য।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রথমবারের মতো দিনাজপুরে জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়। পরে করোনাভাইরাসের কারণে দুই বছর ইজতেমা আয়োজন করা সম্ভব হয়নি। এবার অষ্টমবারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...