রংপুর বিভাগ

সাদুল্লাপুরে ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ ইউএনওর

গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত। কোনো ডিলার যাতে নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি সার ও বীজ নিয়ে অনিয়ম কিংবা কৃত্রিম সংকট তৈরির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন ইউএনও। সভায় সভাপতিত্ব করেন তিনি।

সভায় সার ও বীজের সরবরাহ, বিপণন এবং কৃষকদের কাছে সময়মতো কৃষি উপকরণ পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুস ছালাম মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল কবির তুহিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শফিয়াজ্জামান সরকার, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, জেলা বিএডিসি বীজ-সার কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন রিটু, উপজেলা কমিটির সভাপতি আক্কাস আলী ও কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম। এ ছাড়া ডিলার শহিদুল ইসলাম বাবলা, ছোলায়মান সরকারসহ অনেকে বক্তব্য দেন।

সভায় ইউএনও রওজাতুন জান্নাত বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সার ও বীজের সরবরাহ এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে হবে। কোনো ডিলার যাতে নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করতে না পারেন, সেদিকে নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, কোথাও সার ও বীজ নিয়ে অনিয়ম কিংবা কৃত্রিম সংকট তৈরির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা যেন সময়মতো ন্যায্যমূল্যে সার পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় সাদুল্লাপুর উপজেলার বিএডিসি ও বিসিআইসি সার ডিলাররাও অংশ নেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...