রংপুর বিভাগ

ছেলের পরীক্ষার ফল নিয়ে উদ্বেগ, ট্রেনের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু

ছেলের এইচএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন নীলফামারীর সৈয়দপুর আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষিকা রুনা লায়লা (৪৫)।

বুধবার (৪ নভেম্বর) দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।

জানা গেছে, রুনা লায়লা সৈয়দপুর থেকে পার্বতীপুরে যান। সেখানে ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ছেলের এইচএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়াকে এ ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে তাঁর মৃত্যুর পেছনে এটিই একমাত্র কারণ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

একজন শিক্ষিকার এমন আকস্মিক মৃত্যুতে শোকের পাশাপাশি নানা প্রশ্ন দেখা দিয়েছে। মৃত্যুর আগে তিনি কোনো মানসিক চাপ, পারিবারিক জটিলতা কিংবা অন্য কোনো সমস্যার মধ্যে ছিলেন কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

তাঁদের মতে, শুধু পরীক্ষার ফলাফলকে মৃত্যুর কারণ হিসেবে ধরে না নিয়ে ঘটনার সামগ্রিক প্রেক্ষাপট অনুসন্ধান করা প্রয়োজন। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...