দিনাজপুর

পার্বতীপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাদের জন্য প্রতিবন্ধী শিশু ও যুবকদের উপযোগী দক্ষতা বৃদ্ধি বিষয়ক সংবেদনশীলতা সেশন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বেসরকারি সংস্থা ‘কাম টু ওয়ার্ক’-এর “ম্যাপ ইন সিবিআর” প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ‘পার্বতীপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজ’-এ প্রতিবন্ধী শিশু ও যুবকদের উপযোগী দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্বতীপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং ‘ম্যাপ ইন সিবিআর’ প্রকল্পের কর্মকর্তা সাজ্জাদুর রহমানের উপস্থাপনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রকল্পের ফোকাল মোকাররম হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মনজুরুল হক, সিবিআর অফিসার রাধা রাণী রায়সহ কলেজের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন।

কলেজের শিক্ষকরা তাদের বক্তব্যে তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন সেবাসমূহ প্রদানে প্রতিবন্ধী যুবকদের অগ্রাধিকার দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি প্রতিবন্ধী যুবকদের বিভিন্ন ট্রেডে দক্ষ করে উপার্জনে সক্ষম করে গড়ে তোলার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। প্রকল্পের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে জেনে অধ্যক্ষ গোলাম মোস্তফা

প্রকল্পের দাতা সংস্থা লিলিয়ান ফান্ডস, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং ‘কাম টু ওয়ার্ক’ সংস্থাকে ধন্যবাদ জানান।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...