রাজশাহী

বগুড়ায় স্কুলব্যাগে ইয়াবা পাচারের চেষ্টা, গ্রেফতার ১

বগুড়ায় স্কুল ব্যাগের ভেতর লুকিয়ে ইয়াবা পাচার করার সময় মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে বগুড়া সদরের টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ইশরার হোসেন পাপ্পু নীলফামারীর সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকার মৃত আজগার আলীর ছেলে।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে ঢাকা থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি বড় চালান উত্তরাঞ্চলের দিকে নেওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে ঢাকা থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসটির টিকিটবিহীন যাত্রী ইশরার হোসেন পাপ্পুর স্কুল ব্যাগ ও দেহ তল্লাশি করে একটি স্কুল ব্যাগের ভেতর ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের এই চালানের সাথে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরাঞ্চরের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...