রংপুর বিভাগ

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে নীলফামারীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের নতুন বাজার এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

পৌরসভার সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে জাতীয় পরিচ্ছন্নতা অভিযানের ওই কর্সূচিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম। এ সময় নতুন বাজারের বিভিন্ন এলাকায় এডিস মশার আশ্রয়স্থলের ময়লা আবর্জনা পরিস্কার করা হয়। কর্মসূচিতে জেলা প্রশাসন ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্চারীরা অংশগ্রহন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধে জাতীয় পরিচ্ছন্নতা অভিযানের অংশে জেলা প্রশাসনের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়। এ সময় সচেতনতা সৃষ্টিতে নিজ বাড়ির আঙ্গিনাসহ আশপাশ এলাকা পরিছন্ন রাখাসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি ফেলে দেয়ার আহ্বান জানানো হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...