রংপুর বিভাগ

রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক ২

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ ঘটনায় বাসের চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার ছয়জন যাত্রী কুমিল্লার ময়নামতি থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাদের একজন আতিকের কাছে তিন লাখ টাকা ছিল।

বাসটি তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। আতিককে বাঁচাতে গেলে মুকুল ও শাকিবকে লাথি মেরে ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। ঘটনার পর পুলিশ বাসের চালক আজিজ হোসেন ও সহকারী শফিককে আটক করেছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাণী ইসরাইল বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। আহত একজনকে তারাগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...