রাজশাহী

জয়পুরহাটের কালাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আলুর স্তূপ

জয়পুরহাটের কালাইয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক সপ্তাহ ধরে আলু মজুত করে রাখার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার জামুড়া-বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শ্রেণিকক্ষে আলু রেখে ফ্যান চালানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক সপ্তাহ ধরে ওই কক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

অভিভাবকদের অভিযোগ, নৈশপ্রহরী আব্দুল হামিদ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রবিউল ইসলামকে বলেই ওই ঘর ব্যবহার করেছেন। অথচ শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে ঘরের অভাবে পাঠদান না করেই বাড়ি ফিরে গেছে।

বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কালীপূজার জন্য বিদ্যালয় বন্ধ রয়েছে। মাঠসংলগ্ন বিদ্যালয় ভবনের একটি পাকা কক্ষের মেঝেতে হিমাগার থেকে তুলে আনা আলু শুকাতে মেলে দেওয়া হয়েছে। বাইরে থেকে ফ্যান চালানোর শব্দ শোনা যাচ্ছে। কিছু আলু বস্তাভর্তি রয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার বেঞ্চ ও হাই বেঞ্চ এবং শিক্ষকের বসার টেবিল-চেয়ারগুলো একপাশে সরিয়ে রাখা হয়েছে, ফলে শ্রেণিকক্ষটি পাঠদানের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, শুধু এবারই প্রথম নয়, এর আগেও নৈশপ্রহরী ধান রেখেছিলেন। যেকোনো ফসল হলেই তিনি বিদ্যালয়ের ঘরগুলো বাড়ির মতো ব্যবহার করেন। অনেক সময় মাসের পর মাস ধরেও এই ঘরগুলো তিনি ব্যবহার করেন। আলুগুলো না সরানোয় নিয়মিত পাঠদান হচ্ছে না।

স্কুলছাত্রী সোমাইয়া খাতুন বলে, ‘আমরা স্কুলে আসি কিন্তু ক্লাস হয় না। হাজিরা দিয়ে বাজারের মধ্যে হইচই করে দুপুর হলে আমাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, ‘কার অনুমতি নিয়ে নৈশপ্রহরী শ্রেণিকক্ষে আলু রাখল, আবার ফ্যান ছেড়ে আলু শুকাল, এটা সঠিকভাবে তদন্ত করলেই বুঝতে পারবেন। শিক্ষার্থীদের ক্লাস হচ্ছে না, তারা ঘুরে চলে যাচ্ছে। প্রধান শিক্ষক তো কিছুই বলে না, আমাদের কী করার আছে।’

অভিযুক্ত নৈশপ্রহরী আব্দুল হামিদ বলেন, ‘আমার বাড়িতে জায়গা না থাকায় আলোগুলো স্কুলের ঘরে রাখা হয়েছে। প্রধান শিক্ষককে বলে আলু রেখেছি। একদিন পর সে আলুগুলো নিয়ে গেছি।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রবিউল ইসলাম বলেন, ‘আসলে কী বলব, আমাকে না বলেই সে বন্ধের দিনে ওই ঘরে আলু রেখেছে। পরে সে আলোগুলো নিয়ে গেছে। ফ্যান চালানোর বিষয় আমার জানা নেই।’

উপজেলা শিক্ষা অফিসার মোছা. মোর্শেদা খাতুনের মোবাইলে কল করা হলে তিনি রিসিভ না করে বেশ কয়েকবার কেটে দেন। সবশেষ আজ বেলা ৩টা ৩৪ মিনিটেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ফেসবুকে ভিডিও ছাড়ার বিষয়টি আমার জানা নেই। তবে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...