রাজশাহী

বগুড়ার সারিয়াকান্দিতে ঝুঁকিতে থাকা বিদ্যালয়ের ব্যবস্থা না নেওয়ায় উদ্বিগ্ন স্থানীয়রা

সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙনে চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হলেও আজও ব্যবস্থা গ্রহণ করেননি কর্মকর্তারা। এ নিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্নতায় রয়েছেন অভিভাবকরা।

স্থানীয় শিক্ষা কর্মকর্তারা জানান, যমুনা নদীর ভাঙন চরাঞ্চলের জন্য নিয়মিত সমস্যা। প্রতি বছরই নদীভাঙনের কারণে অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়। এবার চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।বর্তমানে বিদ্যালয়টি নদী থেকে মাত্র ২০ ফুট দুরত্বে উত্তাল যমুনার পানি প্রবাহিত হচ্ছে। যে-কোনো মুহূর্তে ছাপরা ঘরটি নদী গর্ভে বিলীন হতে পারে।

স্থানীয়রা জানান, চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত করা হয়। ১০৬ বছরের পুরোনো এই বিদ্যালয়টি এর আগে ছয়বার যমুনার ভাঙনের স্বীকার হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম একটি অস্থায়ী টিনের ছাপরাঘরে পরিচালনা করা হচ্ছে। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।তবে এখন যমুনা ভাঙন এমন পর্যায়ে পৌঁছে যে যেকোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হতে পারে।

চকরথিনাথ চরগ্রামের বাসিন্দা মো. সাখাওয়াত হোসেন বলেন, বিদ্যালয়টি পুনঃস্থাপনের ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দিতে হবে। কর্তৃপক্ষের সুবিধার জন্য অন্য কোনো স্থানে সরিয়ে না নিয়ে এলাকারবাসীর প্রয়োজন বিবেচনা করে একই এলাকায় স্থাপন করা উচিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিন্নাহ আলম বলেন, বর্তমানে বিদ্যালয়ে ৭২ জন শিক্ষার্থী রয়েছে। অস্থায়ী ব্যবস্থায় ছাপরা ঘরে পাঠদান চালু থাকলেও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।কিন্তু গত মঙ্গলবার দিবাগত দমকা বাতাসে সেই ছাপরা ঘরের অর্ধেকাংশ উড়ে যায়। এখন কোমলমতিদের শিক্ষার্থীদের পাঠদান চলছে খোলা আকাশের নিচে।

সারিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহতাবুর রহমান বলেন, নদীগর্ভে বিলীন হওয়া বিদ্যালয়টি পুনরায় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে স্থান নির্ধারণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত চাওয়া হয়েছে।উল্লেখ্য ৩০জুন ‘দৈনিক আমার দেশ’ পত্রিকায় ‘সারিয়াকান্দিতে যমুনার ভাঙ্গনে এক প্রাথমিক বিদ্যালয় বিলীন ঝুঁকিতে আরও দুটি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছিল।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...