রাজশাহী

জয়পুরহাটের চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ষাটোর্ধ্ব এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে পাঁচবিবি রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ঐ বৃদ্ধার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা যায়, সকাল ৯টা ১০ মিনিটের দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলস্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধা ট্রেনের সামনে চলে আসেন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে সেখানে ভিড় করেন।

পাঁচবিবি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, তবে এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...