রাজশাহীর বাগমারায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভবানীগঞ্জ পৌরসভা মহিলা লীগের সভাপতি মমতাজ আক্তার বেবী, বাসুপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি লতিফ, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, গোয়ালকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হাফিজুর সরকার, শ্রীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ইনতাব আলী ওরফে ইনতাজ এবং শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার তদন্ত চলছে। তাঁদের মধ্যে মমতাজ আক্তার বেবীর বিরুদ্ধে বাগমারা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা ও ফৌজদারি মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান চলছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।