রংপুর বিভাগ

আটোয়ারীতে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে আলোয়াখোয়া মেলা নিয়ে সভা

পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় মেলার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকুরিয়া পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আটোয়ারী উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবি রাজা।

সভায় মেলার আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং মেলা প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত সবার সম্মতিক্রমে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মে. বাবুল ইসলামকে আলোয়াখোয়া রাশ মেলা-২০২৬-এর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ, পঞ্চগড়ের সহকারী পরিচালক (এনএসআই) নাসরিন আক্তার, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুর রহমান আবদার এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ২০২৫ সালের আলোয়াখোয়া মেলার সাধারণ সম্পাদক মো. শাহাজান।

এ ছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. তৌকির আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রোকনুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ হাসান, গিরাগাঁও বিজিবি ক্যাম্পের সুবেদার মো. আখতারুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সারোয়ার আলম, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মে. আব্দুস সামাদ আজাদ, সাবেক চেয়ারম্যান মির্জা নুরুল ইসলাম হেলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. পশিম উদ্দিন, সাবেক কমান্ডার মো. নজরুল ইসলাম, আটোয়ারী বণিক সমিতির সভাপতি কমলেস চন্দ্র ঘোষ এবং তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমান সভায় অংশ নেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পঞ্চগড় খবর-এর সম্পাদক মো. মোশারফ হোসেন, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মনোজ কুমার রায় হিরু এবং আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মো. জাহিরুল ইসলাম।

এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন। বক্তারা ঐতিহ্যবাহী এ রাশ মেলা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...