রংপুর বিভাগ

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ মো. মিজান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চর শৌলমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মিজান ভোলা জেলার লালমোহন থানার কুমারখালী গ্রামের মো. ফয়েজ আহমেদের ছেলে।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, মাদক একটি পরিবার থেকে শুরু করে পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি। রৌমারীকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...