রাজশাহী

নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আজম আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিলমাড়িয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আজম আলী উপজেলার চক বাদকয়া গ্রামের মৃত নজির উদ্দিন মন্ডল ও মৃত রিজিয়া বেগমের ছেলে। তিনি বিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর লালপুর থানায় দায়ের করা ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ১৫ নম্বর মামলার তদন্ত এবং আসামি গ্রেপ্তারের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

লালপুর থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলমাড়িয়া বাজার থেকে আজম আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে আজম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে আদালতে পাঠানো হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...