রাজশাহী

ভারত আওয়ামী লীগের নিরাপত্তা ও আনন্দের জায়গা: রুহুল কবির রিজভী

ভারত আওয়ামী লীগের প্রশ্রয়, নিরাপত্তা ও আনন্দের জায়গা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, কারণ দেশটিকে আওয়ামী লীগ নিজেদের নিরাপদ আশ্রয়স্থল ও আনন্দের জায়গা মনে করে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামেক শাখা ছাত্রদল এ সভার আয়োজন করে।

রিজভী বলেন, শেখ হাসিনা ও তাঁর দলের নেতারা কথায় কথায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। কিন্তু তাঁদের কর্মকাণ্ড ছিল লুটপাট ও ব্যাংক লুটের স্বাধীনতা। জনগণের কাছে স্বাধীনতার চেতনার কথা বললেও দিল্লির কাছে গিয়ে তাঁরা মাথা নত করেছেন বলে মন্তব্য করেন তিনি। এমন অবস্থায় তাঁদের কথিত চেতনার বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।

শেখ হাসিনার ভারতকে দেওয়া বিভিন্ন সুবিধার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, শেখ হাসিনা নিজেই বলেছিলেন, তিনি ভারতকে যা দিয়েছেন, তা দেশটি আজীবন মনে রাখবে। কিন্তু কী দেওয়া হয়েছে, তা দেশের জনগণ জানে না। তাঁর ভাষ্য, দেশের সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় জনগণকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক।

রিজভী বলেন, দেশ যখনই বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়েছে, তখনই ছাত্র-জনতা এগিয়ে এসেছে। ১৯৯০ সালে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। আর ২০২৪ সালে ছাত্র-জনতা শেখ হাসিনার মতো বর্বর একনায়ককে পরাজিত করেছে বলে মন্তব্য করেন তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে রিজভী বলেন, তাঁর হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল। জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ এনে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং ৭ নভেম্বরের চেতনা তাঁদের মূল অনুপ্রেরণা। সিপাহি-জনতার বিপ্লবের চেতনা ও জাতীয়তাবাদী দর্শন দেশের সাধারণ শিক্ষার্থীদের সব সময় উজ্জীবিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিমন আলী। প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি মোফাককারুল ইসলাম, জেলা শাখার সভাপতি ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার তারিক সাবু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং রামেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...