রংপুর বিভাগ

পলাশবাড়ীতে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান-চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধিঃ ‘উদ্যোগ উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোক্তা অনুসন্ধান-বিশদ নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রায় শতাধিক তরুণ উদ্যোক্তা অংশ নেন।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা এফএভিপি ও ব্যবস্থাপক এ.এস.এম. রবিউল ইসলাম- সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মামুনূর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মামুন, জনতা ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার সামন্ত, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক আশিকুর রহমানসহ অন্যান্যরা। এরআগে ইউনিয়ন পর্যায়ে উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কর্মসূচী সফলভাবে বাস্তবায়নে স্থানীয় ব্যাংকগুলোর আন্তরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসার সুযোগ পাবেন এবং তাদের উদ্যোগে দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য; ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির’ আওতায় দেশের সকল জেলার অন্তর্ভূক্ত সকল উপজেলার উদ্যোক্তারা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...