রংপুর বিভাগ

গাইবান্ধায় শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের দ্বিতীয় পর্বের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম। এছাড়া বিসিক গাইবান্ধা জেলা কার্যালয়েরর সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস এবং শিল্পনগরী কর্মকর্তা সুজন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের দ্বিতীয় পর্বে ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য আলোকপাত করেন। তিনি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগানো, নতুন উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের সফলতার পথে এগিয়ে যাওয়ার বিষেয় মূল্যবান পরামর্শ প্রদান করেন। শেষে প্রশিক্ষণ অংশগ্রহণকারী উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...