দিনাজপুর

চাকরি স্থায়ীকরণসহ ৮ দাবিতে দিনাজপুরে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

চাকরি স্থায়ীকরণ, বেতন-ভাতা বৃদ্ধি ও চাকরির নিরাপত্তাসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছেন দিনাজপুরের স্থানীয় বিক্রয় প্রতিনিধিরা।

শুক্রবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের দিনাজপুর জেলা শাখা এ কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধনে জেলার ১৩টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েক শতাধিক বিক্রয় প্রতিনিধি অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিক্রয় প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানিতে কাজ করলেও তাদের চাকরির নিশ্চয়তা ও ন্যায্য সুযোগ-সুবিধা নেই। তাই দ্রুত আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে, মূল বেতন ও ভাতা মিলিয়ে মাসিক ৩৫ হাজার টাকা নির্ধারণ, চাকরি স্থায়ীকরণ, চাকরিচ্যুত করলে চার মাসের অগ্রিম বেতনসহ সব পাওনা তাৎক্ষণিক পরিশোধ, কর্মরত অবস্থায় আহত হলে চিকিৎসার সম্পূর্ণ ব্যয় কোম্পানির বহন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে ১০ লাখ টাকা ক্ষতিপূরণসহ অন্যান্য পাওনা পরিশোধ, বিমা সুবিধা, ছুটি ও অগ্রিম বেতন, ঈদ ও ধর্মীয় উৎসবে বোনাস এবং বার্ষিক বেতন বৃদ্ধি।

এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন আলম, সহ-কোষাধ্যক্ষ ও দিনাজপুর জেলার সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম রানা, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. সেলিম রেজা, ফারিয়ার রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট দিনাজপুর জেলা সভাপতি মো. কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সন্দীপ বৈশ্য ও সদর উপজেলা সভাপতি মো. আহসান হাবীব শাওনসহ অন্যরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...