বিশ্ব

ভারতের ২৫টির বেশি দেশের তরুণদের আন্দোলন, শিক্ষা ও আবাসনের দাবিতে বিক্ষোভ

ছত্তিশগড়ে নবজাতক বিক্রির চক্র, হাসপাতাল পরিচালকসহ গ্রেপ্তার ৬

ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরে নবজাতক বিক্রির একটি আন্তরাজ্য চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, দুই নার্সসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তদন্তে উঠে এসেছে, হাসপাতালটিতে ২০২৬ সালে মাত্র তিনটি প্রসবের ঘটনা ঘটলেও ২৬টি জাল জন্মসনদ তৈরি করা হয়েছিল। এসব নথি ব্যবহার করে সন্তানহীন দম্পতিদের কাছে নবজাতক বিক্রির ব্যবস্থা করা হতো বলে অভিযোগ।

ওড়িশার এক নারী পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁকে রায়পুরে নিয়ে এসে নবজাতক সন্তান ছেড়ে দিতে চাপ দেওয়া হচ্ছিল। অভিযোগ অনুযায়ী, কৃতিকা সাহু নামের ৩৪ বছর বয়সী এক নার্স বিনা খরচে প্রসব ও চিকিৎসার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে রায়পুরে নিয়ে আসেন। পরে আরও দুই নারী তাঁকে সন্তানটি অন্য দম্পতির কাছে দেওয়ার বিনিময়ে অর্থের প্রস্তাব দেন এবং হুমকি দেন।

ওই নারী ৪ নভেম্বর সন্তান জন্ম দেওয়ার পর তাঁকে নবজাতকসহ এক অভিযুক্তের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আটকে রাখার অভিযোগও রয়েছে। অভিযুক্তরা চিকিৎসার খরচ শিশুটি বিক্রি করে আদায় করার কথা বলেছিল বলে অভিযোগকারীর দাবি।

১৮ নভেম্বর পুলিশ মামলা দায়ের করে। তদন্তের ভিত্তিতে প্রথমে তিন নারীকে এবং পরে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খির সিন্ধু মহানন্দ, প্রকাশ কুমার কৌরব ও অশ্বিনী শর্মাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী মহানন্দের এমবিবিএস ডিগ্রি নেই। তাঁর প্রকৃত চিকিৎসাগত যোগ্যতা যাচাই করা হচ্ছে। পুলিশ আরও অভিযোগ করেছে, হাসপাতালের সিল ব্যবহার করে জাল ছাড়পত্র তৈরি করা হতো।

তদন্তকারীদের দাবি, প্রতিটি নবজাতকের জন্য চার থেকে ১২ লাখ রুপি পর্যন্ত নেওয়া হতো। ছেলে শিশুর দাম তুলনামূলক বেশি ছিল। আহমেদাবাদ, মুম্বাই ও চেন্নাইসহ কয়েকটি শহরের দম্পতির কাছে শিশু বিক্রির তথ্য পেয়েছে পুলিশ। অন্তত ১০টি লেনদেনের বিষয়ে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা নথি ও হাসপাতালের বহির্বিভাগের রেজিস্টার পরীক্ষা করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং আগে কতজন শিশুকে বিক্রি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...