দিনাজপুর

দিনাজপুরে ফ্রিল্যান্সারদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় মেলা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে উত্তরবঙ্গের ফ্রিল্যান্সার, তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও অনলাইন উদ্যোক্তাদের অংশগ্রহণে বৃহত্তম ফ্রিল্যান্সার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) দিনাজপুরের দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করে বৃহত্তর দিনাজপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন (জিডিএফএ)।

অনুষ্ঠানে জিডিএফএর সভাপতি মো. রুস্তম আলী বলেন, উত্তরবঙ্গের ফ্রিল্যান্সারদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ঢাকার বাইরেও বিশ্বমানের দক্ষ ফ্রিল্যান্সার রয়েছেন। তাঁদের একত্র করে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র তৈরি করাই মিলনমেলার মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্কিং ও যোগাযোগের নতুন সুযোগ তৈরি এবং এ প্রযুক্তির কার্যকর ব্যবহার সম্প্রসারণে কাজ চলছে। এ আয়োজন উত্তরবঙ্গের ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ফ্যাসেটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আসিফ নাহিন তাপস আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণ এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে ফ্রিল্যান্সিংয়ের আয় দেশে আনার বিষয়ে আলোচনা করেন।

দিনব্যাপী আয়োজনে নেটওয়ার্কিং সেশন, অভিজ্ঞতা বিনিময়, সফল ফ্রিল্যান্সারদের কর্মজীবনের গল্প এবং বিভিন্ন গ্রুপ অ্যাক্টিভিটি অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

মিলনমেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সনহোস্টের প্রতিষ্ঠাতা ও পার্পল আইটি লিমিটেডের চেয়ারম্যান মাসুমুল হক, প্রতিষ্ঠানটির সিইও সালেহ আহমেদ, আপওয়ার্কের প্রিন্সিপাল ডিজাইনার মামুন সৃজন, ডিজাইন মাংকস ও ডেভ মাংকসের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান এবং বাংলাদেশ আইটি প্রফেশনালস অ্যাসোসিয়েশনের সভাপতি মুজাহিদুল ইসলামসহ দেশের বিভিন্ন খাতের আইটি উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা।

এ ছাড়া স্থানীয় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুম পারভেজ, মুকিদ হায়দার, আরাফাত হোসেন ও রিফাতসহ অনেকে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...