রংপুর বিভাগ

গাইবান্ধায় তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাটে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ধাপরেহাটের নির্মাণাধীন একটি ভবন থেকে এসব উদ্ধার করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ধাপেরহাটের একটি ফিলিংস্টেশন এবং ইটভাটা সংলগ্ন নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের ভেতরে তিনটি ককটেল ও তিনটি পেট্রোল বোমার সন্ধান পায়।

পরে এসআরবি-১৩ এর বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাগুলো উদ্ধার করে।

এসআরবি জানায়, পরে উদ্ধার করা বোমাগুলো সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...