রাজশাহী

জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

“মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সশস্ত্র বাহিনী জাতির অহংকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সকালে শহরে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

​বাংলাদেশ এক্স-সোলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বেসওয়া) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​সংগঠনের জেলা শাখার সভাপতি ক্যাপ্টেন (অব.) রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়ারেন্ট অফিসার (অব.) শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।

এ সময় আরও বক্তব্য রাখেন বেসওয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুর রহিম।

​সমাবেশে বক্তারা মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ও অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। র‍্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...