দিনাজপুর

পার্বতীপুরে পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুরের পার্বতীপুরের নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা মামলায় পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানতাশা আরফিন মেঘলাকে (৩৪) গ্রেফতার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (২১ সে‌প্টেম্বর) বেলা ১১টায় এসআরবি-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (২০ সে‌প্টেম্বর) রাতে নীলফামারীর সৈয়দপুর থানার চাঁদনগর মহল্লা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মানতাশা আরফিন মেঘলা জেলার পার্বতীপুর থানাধীন বাবুপাড়া গ্রামের মৃত ডিএম মাসুদুর রহমানের মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর ১২টায় মামলার বাদী মুন্নি সরকার ও তার ছেলে আবির নবী দোয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আহ্বানে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের মূল গেটের সামনে অবস্থান নেয়।

সেখানে তারাসহ প্রায় ৪০০ লোক উপস্থিত ছিল। দুপুর সাড়ে ১২টায় এজাহারে বর্ণিত আসামিগণসহ অজ্ঞাতনামা ৬০-৭০ জন আসামি চাপাতি, ছোরা, হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে আসে। তারা আন্দোলনকারীদের হাত-পা ভেঙে পঙ্গু করা ও প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেয়।

প্রতিবাদ করলে আসামিরা হত্যার উদ্দেশ্যে সবার ওপর হামলা চালায়। বাদী ও তার ছেলেকে মারপিট করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে দুপুর দেড়টায় আসামিরা বাদীর বসতবাড়িতে গিয়ে ভাঙচুর করে এবং মালামাল ও স্বর্ণালংকার লুণ্ঠন করে। পরবর্তীতে বাদী আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে পার্বতীপুর থানায় এসে মামলা দায়ের করেন।

এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, নাশকতাকারী, রাষ্ট্রের প্রচলিত আইন অমান্যকারী ও দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টাকারীদের দমনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-১৩ এর অভিযান অব্যাহত থাকবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...