বিনোদন

কেমন আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন বেশ কয়েক মাস ধরে অসুস্থ। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর থেকে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি।

শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন এই অভিনেতা। বর্তমানে লন্ডনে মেয়ের বাসায় রয়েছেন তিনি। সেখানে তার সঙ্গে দেখা করেছেন চিত্রনায়িকা রোজিনা। সাক্ষাতের পর ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার নতুন খবর জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করেন রোজিনা। তাদের একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। সেখানে জানিয়েছেন, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন এই অভিনেতা। শুধু দেখা করাই নয়, একসঙ্গে বসে খাওয়াদাওয়াও করেছেন তারা।

ফেসবুক পোস্টে রোজিনা লেখেন, ‘আপনারা সবাই জানেন, আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক মাস ধরেই অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। কাঞ্চন আছেন লন্ডনে তার মেয়ের বাসায়। আমি গিয়েছিলাম তাকে দেখতে।’

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে তিনি আরো লেখেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে, আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন।

আমরা একসঙ্গে বসে খাওয়াদাওয়া করলাম। অতি শিগগির দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর লন্ডনে চিকিৎসা শুরু হয় ইলিয়াস কাঞ্চনের। সেখানে তার অস্ত্রোপচারও করা হয়েছে। পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা চলেছে। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অভিনয় ও স্বাভাবিক কর্মজীবন থেকে দূরে রয়েছেন তিনি।

দেশের চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতার সুস্থতার খবরের অপেক্ষায় রয়েছেন তার সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। রোজিনার দেওয়া নতুন আপডেটে তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...