জাতীয়

সাত জেলায় বিজিবির ১০৯ প্লাটুন মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোতায়েন করা সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন রয়েছে গোপালগঞ্জে। এ ছাড়া সাভার ও আশুলিয়ায় ১৮, গাজীপুরে ১৮, নারায়ণগঞ্জে সাত, চট্টগ্রামে তিন, ময়মনসিংহের ভালুকায় দুই এবং কক্সবাজারে এক প্লাটুন দায়িত্ব পালন করছে।

এ ছাড়া জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। ড্রোন, বডি ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel