২০২৭ সালের হজে যেতে প্রাথমিকভাবে নিবন্ধিত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার সব হজযাত্রীকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে বলেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, হজ প্যাকেজ ও নির্দেশিকা-২০২৭-এর ৫(৬) ধারা অনুসারে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা ব্যক্তিদের নির্বাচিত প্যাকেজের বকেয়া অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া অর্থ জমা ও চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।
এ কারণে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ জমা দিয়ে নিবন্ধন শেষ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।